Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

এতে প্রায় ১৫ লাখ টাকার সম্ভাব্য ফসল নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।

Advertisement

আর মাত্র এক-দুই সপ্তাহ পরই বাজারে তোলার কথা ছিল স্বপ্নের ফসল। কিন্তু তার আগেই রাতের আঁধারে দুর্বৃত্তদের হানায় নিঃস্ব হওয়ার পথে জয়পুরহাট সদর উপজেলার ১২ প্রান্তিক কৃষক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জমিতে গিয়ে সারি সারি শিমগাছ কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক-কৃষাণীরা। তবে কারা শত্রুতা করে তাদের এত বড় ক্ষতি করেছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তারা।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামের মাঠে প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্ভাব্য ফসল নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।

ভুক্তভোগী কৃষক আবছের উদ্দিন ও অন্যরা জানান, সতিঘাটা গ্রামের মাঠে ১২ জন কৃষক মিলে প্রায় ১০ বিঘা জমিতে উন্নত জাতের শিমের আবাদ করেছিলেন। জমি তৈরি, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ চাষাবাদে তাদের মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। যার বড় অংশই সংগ্রহ করতে হয়েছে ঋণ ও ধারদেনা করে।

দীর্ঘদিনের পরিচর্যায় গাছে ফুল ও শিম ধরতে শুরু করেছিল। আর সপ্তাহ দুয়েকের মধ্যে বাজারে শিম বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা আয়ের আশা করছিলেন তারা। সেই টাকায় ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি সংসারের খরচ চালানোর পরিকল্পনা ছিল তাদের।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সোমবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জমিতে ঢুকে শিমগাছগুলোর গোড়া কেটে দেয়। মঙ্গলবার সকালে পরিচর্যার কাজে মাঠে গিয়ে তারা পুরো ক্ষেতের গাছ কাটা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের লোকজনও ঘটনাস্থলে ভিড় করেন।

সম্ভাব্য আয় হারানোর পাশাপাশি ঋণের বোঝা কীভাবে সামাল দেবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে বিষয়টি জেনেছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আপসের শর্তে জামিন, বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে পেটানোর অভিযোগ

আপসের শর্তে জামিন, বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে পেটানোর অভিযোগ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

আরও পড়ুন

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম