Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার অন্তর মিয়া: ছবি যুগান্তর

Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তর মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ, ভুক্তভোগী শিশুটির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামে গত রোববার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত অন্তর মিয়া তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে শিশুটির মা দুপুরের খাবার খাওয়ানোর জন্য তাকে খুঁজতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। পরে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযুক্তকে খুঁজতে থাকেন।

পরে বিকালে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম