Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

Advertisement

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আজও প্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা পরবর্তী সময়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোকে প্রভাবিত করেছে। কিন্তু অতীতের স্বৈরশাসকদের কারণে দেশে গণতন্ত্রের ধারাবাহিক সংকট তৈরি হয়েছে। নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রেখেছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ৭ নভেম্বর বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়, তেমনি ১৯৯০ সালে এরশাদের মতো ভয়ংকর একনায়কের পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ ও সংগ্রামও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসের এ অধ্যায় কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। 

তিনি বলেন, বিভিন্ন সময়ে এক ইতিহাসের সঙ্গে আরেক ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু ১৯৭১, ৭ নভেম্বর, ১৯৯০ এবং জুলাই—প্রতিটি ঘটনাই বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। একটি আন্দোলনের চেতনা পরবর্তী আন্দোলনকে প্রভাবিত করেছে। 

বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের মূল লক্ষ্য ছিল একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই চেতনাই পরবর্তী সময়ে জুলাইয়ের আন্দোলনকে প্রভাবিত করেছে। এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গৌরব আজও ভুলে যাওয়ার নয়। পরবর্তী ৩৬ বছরের সংগ্রামেও সেই চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো সম্ভব হয়েছে।

এ সময় আমানউল্লাহ আমান বলেন, ডা. মিলন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিলেন। তার অবদান ছাত্রসমাজের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।

পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। গণতন্ত্র কখনো আপসের বিষয় নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পরবর্তী সময়ে অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। শহীদ মিলনের আত্মত্যাগ আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা হয়ে থাকবে।

এর আগে সকাল ৯টায় শহীদ ডা. মিলনের সমাধিতে এবং সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার শতাধিক নেতাকর্মী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

যে কারণে পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

যে কারণে পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

আরও পড়ুন

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

পে স্কেল নিয়ে মাউশির পাঠানো চিঠি অনুমোদন দেয়নি মন্ত্রণালয়

পে স্কেল নিয়ে মাউশির পাঠানো চিঠি অনুমোদন দেয়নি মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম