Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

অধ্যাপক ড. এস এম শামীম রেজা। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় আড়াই বছর পর বিভাগটি নিজস্ব শিক্ষক থেকে চেয়ারম্যান পেল।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. এস এম শামীম রেজার কাছে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গত পাঁচজন ডিনের কেউ এ দায়িত্ব হস্তান্তরের সুযোগ পাননি কিংবা সে রকম পরিস্থিতি তৈরি হয়নি। বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হওয়াকে ডিন অফিসের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই এ দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে, যা গত প্রায় আড়াই বছরে সম্ভব হয়নি।

তিনি বলেন, উপাচার্যের নির্দেশনায় সম্পন্ন এ দায়িত্ব হস্তান্তর বিভাগের নেতৃত্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশাসনিক নেতৃত্বে ধারাবাহিকতা ফিরবে বলে প্রত্যাশা করেন তিনি।

একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বিভাগীয় পরিকল্পনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জুন থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের পাঁচজন ডিন পর্যায়ক্রমে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত নেতৃত্বে পরিচালিত বিভাগের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভাগীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপাচার্যের নির্দেশনায় নতুন চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে চার প্রভাষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ঢাবিতে চার প্রভাষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

আরও পড়ুন

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম