Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

Advertisement

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অনলাইনে এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। এ কর্মসূচিতে ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে নির্ধারিত আবেদন ফরমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও তথ্য যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।

প্রতিষ্ঠান থেকে এসব তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। পরে উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হলে নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না। তাই সময়ের মধ্যেই আবেদন সংগ্রহ, যাচাই ও তথ্য পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে।

যেভাবে আবেদন 

এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া উপবৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রয়োজনে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ এবং ০১৩১৬৬৫৮৫২৯ নম্বর হেল্পলাইনে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

আরও পড়ুন

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের ফি কমল, বাড়ল সময়

ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের ফি কমল, বাড়ল সময়

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম