Logo
Logo
×

Advertisement

রাজধানী

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

ছবি: সংগৃহীত।

Advertisement

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দাবিতে অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

অনশণরত শিক্ষকরা জানান, নিজ জেলায় বদলিসহ বাড়ির কাছাকাছি বদলি করতে হবে। দ্রুত বদলি আদেশ জারি করতে হবে। ভিন্ন জেলায় চাকরি করার কারণে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। বদলি আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলে জানানো হয়েছে।

বদলি প্রত্যাশী এক নারী শিক্ষক বলেন, ‘আমাদের চাকরি নীতিমালা হয়েছে। সরকার আমাদের বদলি চালু করেছে এবং আবেদন করেছি। এখন আমরা বদলির আদেশ চাই।  আমরা আমাদের পরিবার কাছে ফিরতে চাই এবং সন্তানের কাছে ফিরতে চাই। আমার মতো অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের জন্য রাস্তায় এসে বসেছেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, যা জানাল মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, যা জানাল মন্ত্রণালয়

আরও পড়ুন

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম