Logo
Logo
×

Advertisement

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

Advertisement

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে নতুন করে হিসাব তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

সংশোধিত হিসাব অনুযায়ী, ১২ মাসের বেতন-ভাতা বাবদ প্রয়োজন হবে ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

বৃহস্পতিবার নতুন হিসাব বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে। এখন অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মাউশির পাঠানো হিসাব বিবরণী বিকালের দিকে পাওয়া গেছে। এ কারণে একই দিন অর্থ বিভাগে নতুন করে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো সম্ভব নাও হতে পারে। তবে বৃহস্পতিবারই চিঠি পাঠানোর চেষ্টা চলছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল মাউশি। কিন্তু ওই হিসাবে বড় ধরনের ভুল ধরা পড়ে। সংশোধিত হিসাবে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আগের হিসাবের দ্বিগুণেরও বেশি।

সূত্র জানায়, হিসাবের অসংগতি চিহ্নিত করে সম্প্রতি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এরপর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় মাউশিকে নতুন করে হিসাব তৈরি করে পাঠানোর নির্দেশ দেয়। বুধবার সংশোধিত হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায় মাউশি।

নতুন হিসাব অনুযায়ী, ১২ মাসের বেতন-ভাতার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে সাত মাসের বকেয়া এবং পাঁচ মাসের নিয়মিত বেতন অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে প্রয়োজন হবে ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

হিসাব বিবরণী অনুযায়ী, স্কুলপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। আর কলেজপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন হবে ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, যা জানাল মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, যা জানাল মন্ত্রণালয়

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে গুরুত্ব দিলেন বিজ্ঞানমন্ত্রী

জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে গুরুত্ব দিলেন বিজ্ঞানমন্ত্রী

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম