Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি ও বিদ্যমান বিধিমালা সংশোধন নিয়ে ডাকা সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। কয়েকটি বিষয়ে আলোচনা হলেও খসড়া বিধিমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আরও একটি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া সভা শেষ হয় দুপুর ২টার পর। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাসূত্র জানায়, বেলা ১১টায় সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী ড. মিলন সেখানে উপস্থিত হন বেলা দেড়টার দিকে। ফলে খসড়া বিধিমালার বিভিন্ন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগে প্রার্থীদের পছন্দক্রম নিয়ে কিছুটা আলোচনা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার কারণে নানা সমস্যা হতো। এ জন্য পছন্দক্রম কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য আরেকটি সভা করা হবে। ওই সভায় বিস্তারিত আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। কবে সভা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

এনটিআরসিএতে নতুন ডিডি

এনটিআরসিএতে নতুন ডিডি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, যা জানাল মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, যা জানাল মন্ত্রণালয়

আরও পড়ুন

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম