Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

ফাইল ছবি

Advertisement

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।

রেজ্যুলেশন থেকে জানা গেছে, কমিটির সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির প্রসঙ্গটি তোলেন।

তিনি বলেন, অনেক নারী শিক্ষক আছেন যাদের নিজ জেলা হতে দূরবর্তী স্থানে বদলি করার কারণে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে।

তার ভাষ্য, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকের ডিভোর্স হয়ে গেছে ও   অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তিনি এসব বিষয় বিবেচনা করে জরুরি ভিত্তিতে একটি নারী শিক্ষকবান্ধব বদলি নীতি প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির আলোচনার পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা বলেন, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও অন্যান্য বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) করে থাকে।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে সফটওয়্যার এর মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাউশি হতে বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার প্রণয়ন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন

হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা

হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম