এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
|
ফলো করুন |
|
|---|---|
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্তি, বকেয়া পরিশোধ, এমপিও বন্ধ বা ছাড়করণ সংক্রান্ত শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ সভা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩ নাম্বার ভবনের ৬ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
শুনানিতে উপস্থিত হতে বলাদের মধ্যে ৪৩ জন শিক্ষক, যার মধ্যে ১৫ জন প্রতিষ্ঠান প্রধান। বাকি ১১ জন কর্মচারী।
চিঠিতে আরও জানানো হয়, সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক-প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারীর এমপিওভুক্তি, বকেয়া, এমপিও বন্ধকরণ, ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্য যাচাই করার জন্য শুনানি গ্রহণ করা হবে।
এই শুনানিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সব কাগজসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

-6ac200bdce614.webp)