Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ তারেক হুদা হলের ক্যান্টিনে পরিবেশিত খাবারে মৃত তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাবার খেতে গিয়ে খিচুড়ির সঙ্গে দেওয়া মুরগির ঝোলে তেলাপোকা দেখতে পান পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোসেফ আহমেদ।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দুপুরের খাবারের জন্য তিনি খিচুড়ি ও ডিম কারি নিয়েছিলেন। তবে ডিম কারিতে ঝোল না থাকায় ক্যান্টিনের কর্মীরা তাকে মুরগির তরকারি থেকে ঝোল দেন। সেই ঝোলেই একটি মৃত তেলাপোকা দেখতে পান তিনি। বিষয়টি ক্যান্টিনের কর্মী ও বাবুর্চিদের জানালে তারা দাবি করেন, রান্না শেষ হওয়ার পর পোকাটি উড়ে এসে খাবারে পড়েছে।

জোসেফ আহমেদ বলেন, তেলাপোকাটি রান্নার সময়ই খাবারের মধ্যে ছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি সেখানকার পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। অবশিষ্ট মুরগির মাংস ফেলে দেওয়ার অনুরোধ জানালেও ক্যান্টিন কর্তৃপক্ষ তা না ফেলে অন্য শিক্ষার্থীদের কাছে পরিবেশন করেছে।

ওই হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই ক্যান্টিনে এর আগেও বেশ কয়েকবার পচা-বাসি খাবার পরিবেশন এবং খাবারে পোকা পাওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে শহীদ তারেক হুদা হলের ক্যান্টিন মালিক মো. গফুর বলেন, আমরা জেনেশুনে কাউকে খারাপ কিছু খাওয়ানোর পক্ষে নই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও পরিবেশনের চেষ্টা করি। তবে মাঝেমধ্যে ভুলবশত কিছু ছোটখাটো ত্রুটি হয়ে যেতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে সব কর্মচারীকে ডেকে সতর্ক করা হবে।

জানতে চাইলে শহীদ তারেক হুদা হলের সহকারী প্রভোস্ট ফরহাদ হোসেন বলেন, খাবারে তেলাপোকা বা নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে এটিই আমার কাছে প্রথম অভিযোগ। এর আগে ক্যান্টিন মালিকের চাহিদার পরিপ্রেক্ষিতে হল প্রশাসন রান্নাঘর ও ধোয়ামোছার স্থান সম্প্রসারণ করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করে থাকে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এ ধরনের সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে হল কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। বিষয়টি নিয়ে হল প্রভোস্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ক্যান্টিনের নতুন দরপত্র প্রক্রিয়াও চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

চুয়েটে আবারও শাটডাউন

চুয়েটে আবারও শাটডাউন

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

আরও পড়ুন

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম