Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফল ১৩ মাসেও প্রকাশ করতে না পারায় বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

একই সঙ্গে ওই পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিষয়টি উপাচার্য নিজেই নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। অথচ নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের কথা। বারবার তাগাদা দেওয়ার পরও সংশ্লিষ্ট পরীক্ষক ও দ্বিতীয় পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা জমা দেননি। পরে খাতা জমা দিলেও ফল প্রকাশে আরও দীর্ঘসূত্রতা দেখা যায়।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তার কাছে অভিযোগ করার পর বিভাগীয় চেয়ারম্যানকে ফল প্রকাশের জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া ডিন ও উপ-উপাচার্য (শিক্ষা) থেকেও তাকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছিল। এরপরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা দেওয়া হয়নি।

উপাচার্য আরও বলেন, গতকাল (রোববার) তাকে ডেকে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জানান, ফলাফল এখনো প্রস্তুত হয়নি এবং প্রকাশ করতে আরও সময় লাগবে। এ ধরনের দায়িত্বহীনতার কারণে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সিন্ডিকেট তাকে চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের একজন অধ্যাপক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পরীক্ষা কমিটি পুনর্গঠন করে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগের ১০ম ব্যাচের এক শিক্ষার্থী যুগান্তরকে জানান, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তারা এখনো ফল পাননি। ফলে দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও আটকে আছে। একই সেশনের অন্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠলেও তারা এখনো দ্বিতীয় বর্ষেই আটকে আছেন।

বিভাগের অপর এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভাগের প্রতিটি ব্যাচই কমবেশি সেশনজটে রয়েছে। তবে ১০ম ব্যাচের শিক্ষার্থীরা ফলাফল না পাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় তারা তৃতীয় সেমিস্টারের পরীক্ষায়ও অংশ নিতে পারেননি। এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

বিষয়টি নিয়ে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমান যুগান্তরকে বলেন, ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে। কবে ফল প্রকাশ করা হবে এবং কবে শিক্ষার্থীদের ক্লাস পুনরায় শুরু করা যাবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো কিছু জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

ঢাবি’র ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক ড. জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

ঢাবি’র ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক ড. জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল, শিথিল জিপিএ শর্ত

১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল, শিথিল জিপিএ শর্ত

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম