Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

Advertisement

আগামী ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বিভিন্ন ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকবে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। 

ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বর্ষপঞ্জিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে। এদিন রোববার হওয়ায় এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। শীতকালীন অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার।

এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি থাকবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এ ছুটির আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। ফলে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সব মিলিয়ে ১৮ দিনের ছুটি হবে।

মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি হবে।

এই ছুটির মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। এর সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত করলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগ করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

অকৃতকার্যের উচ্চহার: কারণ ও শিক্ষায় কয়েকটি সুপারিশ

অকৃতকার্যের উচ্চহার: কারণ ও শিক্ষায় কয়েকটি সুপারিশ

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম