Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

Advertisement

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সময়সূচি ও প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত হতে যাওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়গুলোতে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা তিন দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশ করতে হবে পাঁচ দিনের মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার জন্য ঢাকা মহানগরীর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের লিখিত পরীক্ষা আলাদা দিনে অনুষ্ঠিত হবে। ফলে তিন দিনে সব গ্রুপের পরীক্ষা সম্পন্ন করা হবে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর। এরপর প্রথম নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা থেকে ২৭ ও ২৮ ডিসেম্বর ভর্তি নেওয়া হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের সব সরকারি বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদনের সময়সূচি

ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারীদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়।

তথ্য আপলোড ও ক্যাচমেন্ট এলাকা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত সফটওয়্যারে আপলোড করতে হবে।

এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা নির্ধারণে প্রতিটি প্রতিষ্ঠানের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক বা পুলিশ থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা হিসেবে গণ্য করা হবে।

শিগগিরই ভর্তি-সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

বোমা হামলার হুমকি, ইতালিতে ৩০০ স্কুল খালি

বোমা হামলার হুমকি, ইতালিতে ৩০০ স্কুল খালি

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

আরও পড়ুন

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম