Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মকর্তাকে মারধর এবং প্রশাসন ভবনের গোপনীয় শাখার কক্ষের দরজা ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।

মারধরের শিকার দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি প্রশাসন ভবনে কয়েকবার মহড়া দেয়। মিছিল শেষে নেতাকর্মীরা পুনরায় প্রশাসন ভবনে গিয়ে উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসের কক্ষে ঢুকে তাকে মারধর করেন। এতে তার ঠোঁট কেটে যায় ও শার্ট ছিঁড়ে যায়।

পরে নেতাকর্মীরা কক্ষ থেকে বের হয়ে করিডোরে কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসানকে দেখতে পেয়ে অতর্কিত মারধর করেন। এতে তার মাথায় আঘাত লাগে ও পা কেটে যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মারধর চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের গোপনীয় শাখার কক্ষের দরজাও ভাঙচুর করেন বলে জানা গেছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন দাবি করেন, চন্দন কুমার দাস নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করছেন—এমন তথ্য তাদের কাছে ছিল। অফিসে গিয়ে তারা তাকে ছাত্রলীগের সঙ্গে ভার্চুয়াল মিটিং করা অবস্থায় পান। এ সময় মোবাইল ফোন পরীক্ষা করতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। তখন ছাত্রদলের ছেলেরা তাকে চড়-থাপ্পড় দেন। আর মেহেদী হাসানকে মারধরের বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ ছিল উল্লেখ করে তিনি জানান, এ ঘটনার জন্য তারা পরে ওই কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে ভুক্তভোগী চন্দন কুমার দাস বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে আমি কোনো অর্থ দিয়ে সহযোগিতা করিনি। ভার্চুয়াল মিটিংয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি তখন কক্ষে বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা এসে আমাকে মারধর শুরু করেন। এতে আমার ঠোঁট কেটে যায় ও শার্ট ছিঁড়ে যায়।

অন্য ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, একটি কাজে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ ‘ধর শালাকে’ বলে আমাকে মারধর শুরু করা হয়। পরে দৌড়ে গিয়ে তিনতলার একটি কক্ষে লুকাই। মারধরে আমার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কেটে যায়। চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। মাথার আঘাত বেশি হওয়ায় চিকিৎসক সিটি স্ক্যান করাতে বলেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, মারধরের বিষয়টি শুনেছি। ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ছাত্রীদের ক্যাম্পাসে থাকার সময়সীমা বেঁধে দেওয়ার গুঞ্জন

ছাত্রীদের ক্যাম্পাসে থাকার সময়সীমা বেঁধে দেওয়ার গুঞ্জন

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

আরও পড়ুন

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম