Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ফাইল ছবি

Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনকে স্থায়ী ২ জনকে দুই বছর এবং ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। 

অন্যদিকে, যৌন হয়রানির দায়ে আরেক শিক্ষার্থীকে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে লোকপ্রশাসন বিভাগের ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বিভাগটির শিক্ষার্থী আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ী বহিষ্কার এবং মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভাগটির ৪ শিক্ষার্থীকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। 

এ ছাড়া ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বিভাগটির শিক্ষার্থী সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছর এবং শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে যৌন হয়রানির দায়ে মাস্টার্সে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

কুমিল্লা জামায়াতের দুই শীর্ষ নেতা বহিষ্কার

কুমিল্লা জামায়াতের দুই শীর্ষ নেতা বহিষ্কার

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

জমজমাট আয়োজনে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

জমজমাট আয়োজনে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম