Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

Advertisement

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদল আয়োজিত ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে চলছে সমালোচনা।

গত সোমবার হলের গেটে কর্তৃপক্ষের নামে টানানো জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিলেও বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন হলের প্রভোস্ট ও কর্মকর্তা।

হল প্রভোস্ট নোটিশের বিষয়টি একেবারেই অবগত নন বলে জানিয়েছেন।

তবে হলের কর্মকর্তার ভাষ্য, প্রভোস্টের অনুমতি নিয়েই নোটিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা শাহ আজিজুর রহমান হলের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইবি ছাত্রদলের সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৯টি ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

উক্ত অনুষ্ঠানে অত্র হলের সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে জানানো হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে আমরা হল প্রশাসনকে কোনো নোটিশ দিতে বলিনি। প্রভোস্ট স্যারদের সঙ্গে কোনো শিক্ষার্থী আসতে চাইলে তাদের সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

হলের সহকারী রেজিস্ট্রার মো. আসাদুজ্জামান বলেন, প্রভোস্ট স্যারের অনুমতি নিয়েই আমরা নোটিশটি টাঙিয়েছি। নোটিশে ‘আদিষ্ট হয়ে জানানো হলো’ লেখা ছিল। তাই স্বাক্ষরের প্রয়োজন হয়নি।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, নোটিশটি আমার অনুমতি ছাড়াই দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি একদমই অবগত নই। বিষয়টি দেখব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিভিল জজ হওয়া ইবির ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

সিভিল জজ হওয়া ইবির ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

ইবির উপ-উপাচার্যের খাতা-কাণ্ডে পিয়নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ইবির উপ-উপাচার্যের খাতা-কাণ্ডে পিয়নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

আরও পড়ুন

জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাশ, সঙ্গে চলছে আন্দোলনও

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাশ, সঙ্গে চলছে আন্দোলনও

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম