Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাশ, সঙ্গে চলছে আন্দোলনও

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাশ, সঙ্গে চলছে আন্দোলনও

Advertisement

দীর্ঘ ৩৬ দিন উপাচার্য পুনর্বহালের দাবিতে স্থবির থাকার পর অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাশ শুরু হয়। পরে ১১টা পর্যন্ত চলে ক্লাশ কার্যক্রম।

সরেজমিন দেখা যায়, ১২টি বিভাগের মধ্যে একটি ছাড়া অন্য কোনো বিভাগের ক্লাশ অনুষ্ঠিত হয়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, ‘আজকে স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাশ অনুষ্ঠিত হয়েছে আমাদের। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করিয়েছি।’

ওই বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, ‘আমাদের সকাল নয়টায় ক্লাশ হয়েছে। সব ব্যাচেরই ক্লাশ হচ্ছে, কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম। আর বেশি অ্যাটেন্ড করেছে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। ক্লাশ সব ব্যাচেরই মোটামুটি হয়েছে। আর বেশির ভাগ স্টুডেন্ট হয়তো কালকের দিকে আসতে পারে।’

তবে শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, একাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও।

এদিকে বুধবার বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের পরামর্শক কমিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসব সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। শিক্ষকদের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন বলে জানিয়েছেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান। তিনি জানান, চলমান পরিস্থিতি নিয়ে কমিটির কাছে শিক্ষকদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

অধ্যাপক রাশিদুল হাসান আরও বলেন, ‘কমিটি শিক্ষকদের বক্তব্য শুনেছে। আমরা আশা করছি, আলোচনায় উঠে আসা বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে। এর মধ্য দিয়ে অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করছি।’

পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, শুরু থেকেই আমরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। আজকের বৈঠকে আমাদের এ অবস্থানের কথা কমিটিকে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে ইউজিসির সদস্য ও পরামর্শক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, চুয়েটের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে এ পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরামর্শ দেওয়ার চেষ্টা করা হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নতি হয় বলেও জানান তিনি।

পরে আলাদাভাবে ছাত্রদলের ৬-৭ জন নেতাকর্মী পরামর্শক কমিটির সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ইউজিসির সঙ্গে আমাদের বৈঠক শেষে কিছু অনিয়মিত ও বহিষ্কৃত শিক্ষার্থী যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত তারা প্রবেশ করে। এ সময় আমরাও প্রবেশ করলে পরামর্শক কমিটি জানায় তারা শুধু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান। তখন আমরা বলি যে আমরাও শিক্ষার্থী; সেই সময় তারা বলেন, শিক্ষার্থীদের অন্য পক্ষের সঙ্গে আলোচনা করবেন। শিক্ষার্থীদের সঙ্গে অলরেডি যখন কমিটির আলোচনা শেষ হয়েছে, তখন ৪-৫ জন বহিষ্কৃত ও অনিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে তাদের কী আলোচনা থাকতে পারে।

আলোচনা শেষে ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ সাংবাদিকদের বলেন, উপাচার্য নিয়োগ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা প্রতিপক্ষ হিসেবে আসিনি। তাদের ভিন্নমত থাকতে পারে। আমাদেরও ভিন্নমত থাকতে পারে। ওরা রাষ্ট্রের সিদ্ধান্ত মানছে না, বাধা দিচ্ছে। অনেকে উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিল, তাদের বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন একাডেমিক গ্রুপ থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। যেহেতু এই কমিটি অচলাবস্থা নিরসনের জন্য গঠিত, তাই আমরা এখানে মতামত দিতে এসেছি।’

এরপর বিকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, ইউজিসির গঠিত এ পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। কমিটির সদস্য সচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। এছাড়া কমিটিতে রয়েছেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

ছাত্রদলের কর্মসূচিতে যেতে ইবির হল প্রশাসনের নির্দেশ নিয়ে সমালোচনা

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাশ, সঙ্গে চলছে আন্দোলনও

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাশ, সঙ্গে চলছে আন্দোলনও

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম