Logo
Logo
×

Advertisement

রাজধানী

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী যৌথ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভার শুরুতেই প্রয়াত অ্যালুমনাইদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

স্বাগত ভাষণে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত মূল লক্ষ্যে পৌঁছে দিতে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রথম অর্ডিন্যান্স অনুযায়ী ইসলামী ও সাধারণ শিক্ষার সঠিক সমন্বয় বজায় রেখে অনুমোদিত বিভাগগুলো চালুর ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।

আব্দুল হাই উপস্থিত ডেলিগেটদের সামনে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে এবং সংগঠনের অগ্রযাত্রায় সব অ্যালুমনাইদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে অর্থ সম্পাদক ড. শরীফ উদ্দিন প্রামাণিক সংগঠনের অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি সব অ্যালুমনাইদের সদয় দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। 

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল করিম অ্যাসোসিয়েশনকে সার্বজনীন করার লক্ষ্যে জয়েন্ট স্টকে নির্ধারিত বিধি-বিধান ও অনুধারাগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রতি দৃষ্টিপাত করেন। 

দিনব্যাপী এই সভার আলোচনা পর্বে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, বিভিন্ন উপকমিটি, বিভাগ ও জেলাওয়ারি দায়িত্বপ্রাপ্ত ডেলিগেটরা অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

কৃষকের জামা ছিঁড়ে বেঁধে রাখল পুলিশ

ইস্কাটনে শুক্রবারের বাজার উচ্ছেদ কৃষকের জামা ছিঁড়ে বেঁধে রাখল পুলিশ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

আরও পড়ুন

লটারিতে ৩০ লাখ টাকা পুরস্কার পেলেন হানিফ মিয়া

লটারিতে ৩০ লাখ টাকা পুরস্কার পেলেন হানিফ মিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম