সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুন লাগা ভবনটির চতুর্থ তলায় পাস্টিকের গুদাম রয়েছে। সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে চকবাজারের প্লাস্টিকের ওই গুদামে আগুনের খবর পাওয়া যায়। এরপর ৫টা ৪৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

