Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে বাসে আগুন

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

রাজধানীতে বাসে আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহণের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মধুমতি পরিবহণের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটির আংশিক পুড়ে গেছে। ঘটনার পর পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

শেরপুরে ভূমি অফিসে আগুন

শেরপুরে ভূমি অফিসে আগুন

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

আরও পড়ুন

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম