Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে ১ নম্বর এবং সহসভাপতি ইলিয়াস সরদারকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। এ সময় তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। একপর্যায়ে তারা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে থানার সরকারি গাড়ি, থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, মামলার এজাহারে উল্লেখিত অভিযোগগুলো তদন্তাধীন। অভিযোগের সত্যতা ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

শেরপুরে ভূমি অফিসে আগুন

শেরপুরে ভূমি অফিসে আগুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

গোপালগঞ্জে সরকারের কৌশল কী?

গোপালগঞ্জে সরকারের কৌশল কী?

আরও পড়ুন

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম