নাশকতা-তাণ্ডবের জেরে জেলার উন্নয়ন কর্মকাণ্ড স্থগিত রয়েছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে নাশকতা-তাণ্ডবের জেরে জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচলও। এতে জেলার বিভিন্ন উপজেলার মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিবিসি
বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সরকারি
বরাদ্দও স্থগিত করা হচ্ছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া প্রায় ৫০০ কোটি
টাকা আটকে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত বহাল থাকতে পারে।
জেলা বিএনপির নেতাদের ইঙ্গিত, ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার এসব পদক্ষেপ নিয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও গোপালগঞ্জের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এগুলো সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবাও চালু হবে, শুরু হবে উন্নয়নকাজ।
স্থানীয়
বিএনপি নেতারা বলছেন, চলতি মাসের শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি আছে।
পাশাপাশি দলটির সভানেত্রী শেখ হাসিনা ১৬ই ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন।
এমন পরিস্থিতিতে সামনে দলটির কর্মী সমর্থকরা আরও তাণ্ডব করলে তাতে সরকারি স্থাপনাই
বেশি আক্রান্ত হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
সংসদ
সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ট্রেন ও স্টেশনে বড় কিছু ঘটলে অনেক বড় ক্ষতি হয়ে
যাবে। জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক বলেই মনে
করি।
তবে
প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে থানা, ট্রেন, বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি
সেবার কার্যক্রম এভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত একটি নির্দিষ্ট জেলা বা উপজেলার জন্য
বৈষম্যমূলক কিংবা আক্রোশমূলক কিনা।
এদিকে
এসব সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের
(টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি
বলছেন, গোপালগঞ্জ নিয়ে সরকারকে মনে হচ্ছে একটা ডিলেমার মধ্যে আছে। সরকার বলপ্রয়োগ না
করে সেখানকার
নিয়ন্ত্রণ
নিতে চাইছে হয়তো। কিন্তু মনে রাখতে হবে প্রশাসনিক ও মানুষের সেবা প্রাপ্তির অধিকার
সাময়িক স্থগিত হলেও তার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়। এমন পদক্ষেপ নিতে হবে যাতে সহিংসতা
নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের অধিকার যেন খর্ব না হয়।

