Logo
Logo
×

Advertisement

রাজধানী

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। ফায়ার সার্ভিস এবং এনএফপিএ (ইউএসএ) এর সহযোগিতায় ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব) দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

প্রদর্শনীর প্রথম দিনের ফায়ার সার্ভিস এবং ইসাব-এর যৌথ উদ্যোগে সরাসরি অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে জনসচেতনতা প্রচারণা এবং এক্সপো প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথের মাধ্যমে সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের সুযোগ।

আয়োজকরা জানান, এবারের আসরে প্রায় ৩০টি দেশের প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এসব দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান ১৩টিরও বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ও সাইবার সিকিউরিটি প্রযুক্তি প্রদর্শন করছে।

এক্সপোতে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, ইলেকট্রনিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শিল্পনিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে। দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আন্তর্জাতিক প্রযুক্তি প্রস্তুতকারক, সরবরাহকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম