Logo
Logo
×

Advertisement

রাজধানী

গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

ছবি: যুগান্তর

Advertisement

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক মানব কথার সম্পাদক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’ আয়োজিত মানববন্ধনে ওই দাবি জানান তারা।

সাংবাদিক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। 

তারা আরও বলেন, সাংবাদিকদের কাজ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

উপস্থিত বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের এই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। 

সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান ওরফে টিপু মুন্সির ভায়রা ড. আবু নাসের চৌধুরী। বিগত শেখ হাসিনা সরকারের বছরগুলোতে তিনি ‘ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করার অভিযোগ ছাড়াও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি ফ্যাসিবাদের বড় দোসর ছিলেন বলেও দাবি করেন বক্তারা। 

বক্তারা অবিলম্বে হুমকির ঘটনায় তদন্ত, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের মুখে থাকা গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

এ ছাড়া আগামী ৭২ ঘন্টার মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ডিআরইউ দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম রোহান, সাজাদ মতিন, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, মঈনউদ্দীন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

ফতুল্লায় পুলিশ হত্যা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

এবার হিন্দু সংগঠনের তোপের মুখে ‘রামায়ণ’

এবার হিন্দু সংগঠনের তোপের মুখে ‘রামায়ণ’

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ড সাঈদ খোকনের

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ড সাঈদ খোকনের

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

আরও পড়ুন

গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম