Logo
Logo
×

Advertisement

জাতীয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সুইডেন আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যেও রিমান্ড চাওয়া হয়।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকাল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে টিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, আগে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন টিটন। নতুন করে ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন তিনি। এ সময় একটি গরুর হাটের ইজারার শিডিউল কেনার কথাও বড় ভাইকে জানান।

এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।

এজাহার অনুযায়ী, গত ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলার পাকা সড়কে তার ওপর হামলা চালানো হয়।

এজাহারে অভিযোগ করা হয়, মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে যশোর থেকে ঢাকায় রওনা হন বাদী। ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে ভাইয়ের লাশ শনাক্ত করেন তিনি। নিউমার্কেট থানা-পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আসলাম দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও রাজধানীর ইন্দিরা রোডে বেড়ে ওঠেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

টিটন হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

টিটন হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

ইয়ামিন হত্যা সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

আরও পড়ুন

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম