Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইয়ামিন হত্যা

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

ছবি: সংগৃহীত।

Advertisement

ঢাকার সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় সূচনা বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এখন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এমআইএসটির শিক্ষার্থী ইয়ামিন। পরে তাকে এপিসি থেকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত ইয়ামিনকে এপিসি থেকে নামিয়ে সড়কে ফেলে দেওয়ার দৃশ্য দেখা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ছাড়াও পুলিশের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬ জনের বিরুদ্ধে মামলা বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

‘কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’— এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি

‘কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’— এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর

১৯৩ কোটি টাকা পাচার, শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

১৯৩ কোটি টাকা পাচার, শামীম ওসমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

আরও পড়ুন

ইয়ামিন হত্যা সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম