Logo
Logo
×

Advertisement

জাতীয়

শতাধিক গুম-খুনের মামলা

জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

ছবি: সংগৃহীত।

Advertisement

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

সাক্ষ্যের শুরুতে তিনি জানান, এ মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন। মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন তিনি।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাক্ষ্যগ্রহণের সময় ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘র‍্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি জমা দেন তাসলিমা জাহান পপি। একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ একটি প্রতিবেদনও উপস্থাপন করেন তিনি।

নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন জিয়াউল আহসান।

গত ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা।

এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’— এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি

‘কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’— এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

মানবতাবিরোধী অপরাধ সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি: ট্রাইব্যুনাল

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি: ট্রাইব্যুনাল

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

শাপলা চত্বরে গণহত্যা হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

আরও পড়ুন

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

৫ বিভাগে বৃষ্টির আভাস

৫ বিভাগে বৃষ্টির আভাস

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম