Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

হেলিয়া ফাত্তাহি। ফাইল ছবি

Advertisement

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানন্দাজে হেলিয়া ফাত্তাহি নামের এক তরুণীকে হত্যার অভিযোগে তার মা–বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পরই ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়।

কুর্দিস্তান প্রদেশের অপরাধ তদন্ত পুলিশের প্রধান শাহরাম আবদি মঙ্গলবার জানান, জিজ্ঞাসাবাদে মা–বাবা দুজনই হত্যার দায় স্বীকার করেছেন। এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দারা ওই বাড়িতে যান এবং নিশ্চিত হন যে তাকে হত্যা করা হয়েছে। মা–বাবার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘পারিবারিক কলহের’ জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মানবাধিকার সংস্থা ‘হেংগাও’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে সানন্দাজের নাইসার এলাকায় নিজ বাড়িতে খুন হন হেলিয়া। সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এর এক সপ্তাহ আগে তিনি পরিবারকে তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। এরপরই মা–বাবা তাকে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যা করেন। হেংগাও এবং আরেক মানবাধিকার সংগঠন ‘হানা’—উভয়ই এ ঘটনাকে কথিত ‘অনার কিলিং’ (পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা) হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ ও হেংগাওয়ের তথ্যমতে, নিহত হেলিয়ার বয়স ১৯ বছর। তবে হানার দাবি, তার বয়স ছিল ১৬ বছর। হেলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কিংবা কীভাবে তাকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি।

হানা আরও জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যম ‘রোকনা’ তাদের প্রকাশিত হেলিয়ার একটি ছবি কোনো কৃতজ্ঞতা স্বীকার ছাড়াই পুনঃপ্রকাশ করেছে। শুধু তা–ই নয়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছবিটিতে হিজাব যুক্ত করে দেওয়া হয়েছে। হানা একে ছবির বিকৃতি এবং সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক সপ্তাহে তিনটি হত্যাকাণ্ড

এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে ইরানে এটি তৃতীয় কোনো তরুণী বা কিশোরী হত্যার ঘটনা, যা পুরো দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত ১৮ নভেম্বর উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ বছর বয়সি সাদাফ হাগবিন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, তার সাবেক প্রেমিকই গুলি চালিয়েছিলেন। সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’ জানিয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এর কয়েক দিন আগে কেরমানশাহ শহরে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান ১৬ বছর বয়সি স্কুলছাত্রী সোগান্দ সায়াদি। শিক্ষক ইউনিয়নগুলোর একটি জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিলেন যে তাকে বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে বাবা তাকে মেরে ফেলবেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, ওপর থেকে পড়ে পাওয়া আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে কেরমানশাহর সরকারি কৌঁসুলি বলেছেন, মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

‘স্বচ্ছ তথ্যের অভাব’

গণমাধ্যমে প্রকাশিত খবরের হিসাব অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ইরানে অন্তত ৮৪ জন নারী ও কিশোরী হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৭৫টি ঘটনাতেই হত্যাকারী ছিলেন ভুক্তভোগীদের পূর্বপরিচিত। নিহতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ১৮ বছরের নিচে, যাদের ৮ জনই বাবা, ভাই কিংবা রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের হাতে খুন হয়েছেন। এ হিসাব কেবল গণমাধ্যমে আসা ঘটনাগুলোর ভিত্তিতে তৈরি।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে সোমবার হানা জানিয়েছে, ইরানে নারী হত্যার ক্রমবর্ধমান ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। সংস্থাটির আইনি দপ্তর বলেছে, স্বচ্ছ তথ্যের অভাব এবং পারিবারিক সহিংসতার অনেক ঘটনা গোপন থেকে যাওয়ায় সমস্যার প্রকৃত গভীরতা বোঝা অসম্ভব হয়ে পড়েছে। ঝুঁকিতে থাকা নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

নারীদের সহিংসতা থেকে সুরক্ষায় একটি খসড়া বিল ১৫ বছরেরও বেশি সময় ধরে সরকার, পার্লামেন্ট ও রাষ্ট্রের অন্যান্য সংস্থার মধ্যে চালাচালি হচ্ছে, কিন্তু আজও তা আইনে পরিণত হয়নি।

ইরানের ইসলামি দণ্ডবিধির ৩০১ নম্বর ধারা অনুযায়ী, কোনো বাবা বা দাদা নিজের সন্তান বা নাতি–নাতনিকে হত্যা করলে তিনি ‘কিসাস’ বা মৃত্যুদণ্ডের মতো সমান শাস্তির বিধান থেকে অব্যাহতি পান। তবে মায়েদের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য নয়। সোগান্দ সায়াদির মৃত্যুর পর আইনজীবী ও নারী অধিকারকর্মীরা এ আইন পরিবর্তন এবং নারীদের সুরক্ষায় নতুন আইন পাসের জোর দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ড সাঈদ খোকনের

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ড সাঈদ খোকনের

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

দিল্লিতে কর্মস্থলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

দিল্লিতে কর্মস্থলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম