দিল্লিতে নিজ কর্মস্থলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতের এ ঘটনার পর দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন সন্দেহভাজন পলাতক রয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার তরুণী ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরাও সেখানে কর্মরত। সোমবার রাতে প্রীত বিহারের সলতানাত ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন ওই তরুণী। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হওয়ার পরও সেখানে পানাহার ও নাচ চলতে থাকে।
দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে ছাড়েন। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে দলের দুই পুরুষ সদস্য তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় দলের অন্য সদস্যরা তাদের সহায়তা করেন।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে চলছে অভিযান।

-6b0583c333f51.jpg)