Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

আত্মজীবনীতে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ ও ‘তথ্যগতভাবে ভুল’ মন্তব্য করার অভিযোগে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বইয়ের সংশ্লিষ্ট অংশ সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহতকর এই নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ অনুযায়ী, সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর ২০১ ও ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে, যা সাভারকর ও তার উত্তরসূরিদের সম্মান ক্ষুণ্ন করেছে।

বইয়ের ২০১ নম্বর পৃষ্ঠায় ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার প্রসঙ্গে সাভারকরের উল্লেখ করে লেখা হয়েছে, স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস নেতারা কারাবরণ ও নির্যাতন সইলেও সাভারকরের মতো নেতারা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তার অনুসারীরা গুপ্তচরবৃত্তি করতেন। সেখানে আরএসএস ও হিটলারের প্রসঙ্গও এসেছে। আর ৪৪৩ নম্বর পৃষ্ঠায় হিন্দু-প্রাধান্যসম্পন্ন রাষ্ট্রের ধারণার সঙ্গে সাভারকরের মতাদর্শের যোগসূত্র তুলে ধরা হয়েছে।

সাত্যকি জানিয়েছেন, তিনি বই নিষিদ্ধ চান না; বরং প্রমাণ থাকলে তা দেখানো অথবা ১৫ দিনের মধ্যে সংশোধন ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট?

ফিলিস্তিন প্রশ্নে মুখোমুখি কংগ্রেস ও বাম শরিকরা ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট?

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের

সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জী? সোনিয়ার স্মৃতিকথায় নতুন আলোচনা

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জী? সোনিয়ার স্মৃতিকথায় নতুন আলোচনা

আরও পড়ুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

আল জাজিরার বিশ্লেষণ ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম