Logo
Logo
×

Advertisement

বিনোদন

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

ছবি: সংগৃহীত

Advertisement

২০০৬ সালে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, সোনিয়া গান্ধীর জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র। আর এতে সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। খবরটি তখন ব্যাপক আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি।

দুই দশক পর নিজের বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং’-এ সেই ঘটনা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

সোনিয়া গান্ধীর মতো মনিকা বেলুচ্চির জন্মও ইতালিতে। ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ ও ‘ম্যাট্রিক্স’ সিরিজে অভিনয়ের সুবাদে পরিচিতি পান তিনি। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবের জুরির সদস্য থাকার সময় সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রযোজকেরা। তাদের দাবি ছিল, বেলুচ্চি এতে অভিনয়ের চুক্তি করেছেন। প্রযোজক সুনন্দা মুরলি মনোহর তখন বলেছিলেন, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে বেশ উচ্ছ্বসিত বেলুচ্চি।

তবে কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর থেমে যায় চলচ্চিত্রটির কাজ। কেন সিনেমাটি নির্মিত হয়নি, তা নিয়ে পরে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২০১২ সালে মনিকা বেলুচ্চি জানিয়েছিলেন, ভারতীয় একটি সিনেমায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে চিত্রনাট্য পছন্দ না হওয়ায় কাজটি আর এগিয়ে নেননি। অন্য একসময় সিনেমাটি না হওয়ার পেছনে আরও কয়েকটি কারণের কথাও বলেছিলেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ বই অবলম্বনে চিত্রনাট্য তৈরির কথা ছিল। তবে বইটির চলচ্চিত্র নির্মাণের স্বত্ব নিয়ে জটিলতার কথাও সামনে আসে।

২০০৬ সালের জুলাইয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক সুনন্দা মুরলি মনোহর বলেছিলেন, ৬০ দিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু কংগ্রেসের আপত্তি ও রাজনৈতিক উদ্বেগের কারণে তাঁরা আর এগোতে পারেননি।

পরিচালক মুন্ধরা তার চিত্রনাট্যকে বিতর্কহীন দাবি করে বলেছিলেন, একজন মানুষ হিসেবে সোনিয়া গান্ধীর প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। ইতালির এক তরুণী কীভাবে একসময় বিশ্বের অন্যতম জনবহুল দেশের নেতৃত্বের পর্যায়ে পৌঁছালেন, সেটিই ছিল তার আগ্রহের বিষয়। তবে কংগ্রেস তার গবেষণার তথ্য সোনিয়া গান্ধীর সঙ্গে ভাগাভাগি করার দাবিও প্রত্যাখ্যান করেছিল। ২০১১ সালে মারা যান মুন্ধরা।

স্মৃতিকথা ঘিরে নতুন চলচ্চিত্রের পরিকল্পনা

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর আবারও তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আলোচনা শুরু হয়েছে। তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, জানিয়েছেন, ‘বিলংগিং’ অবলম্বনে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তারা।

তার ভাষ্য, তেলুগু ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি নির্মাণের চিন্তা রয়েছে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে না। সোনিয়া গান্ধীর জন্মদিন ৯ ডিসেম্বর এ প্রকল্প নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সোনিয়া গান্ধীর জীবন নিয়ে এর আগেও বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। স্প্যানিশ লেখক হাভিয়ের মোরোর লেখা ‘এল সারি রোহো’ বা ‘দ্য রেড শাড়ি’ তার জীবন নিয়ে লেখা একটি কল্পনানির্ভর জীবনী। ২০০৮ সালে স্পেনে প্রকাশিত বইটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক জটিলতা পেরিয়ে ২০১৫ সালে ভারতে প্রকাশিত হয়।

নিজের স্মৃতিকথা লেখার অন্যতম কারণ হিসেবে সোনিয়া গান্ধী জানিয়েছেন, তাকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক অসত্য তথ্য প্রকাশিত হয়েছে। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, তাকে নিয়ে অনেক কিছু লেখা হলেও সেসব লেখায় তার প্রকৃত সত্তার প্রতিফলন ছিল না।

২০১৪ সালে তিনি নিজের বই লেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে বছর ইউপিএ সরকারের পতনের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ও মনমোহন সিংয়ের সাবেক গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বারু তাদের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন।

নটবর সিং তার স্মৃতিকথা ‘ওয়ান লাইফ ইজ নট এনাফ’-এ দাবি করেন, ২০০৪ সালে সোনিয়া গান্ধী নিজের ‘ইনার ভয়েস’-এর কারণে নয়, বরং ছেলে রাহুল গান্ধীর আশঙ্কার কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেননি। অন্যদিকে সঞ্জয় বারুর ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বইয়ে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বে সোনিয়া গান্ধীর প্রভাব নিয়ে নানা অভিযোগ উঠে আসে।    

‘বিলংগিং’ বইয়ে সোনিয়া গান্ধী এসব অভিযোগের জবাব দিয়েছেন। তবে কারও নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, মনমোহন সিংয়ের সাবেক এক সহযোগী তার বিরুদ্ধে পিএমও থেকে নথি আনা, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার মতো অভিযোগ তুলেছিলেন।

এ বিষয়ে সঞ্জয় বারু অবশ্য নিজের বক্তব্যে অটল রয়েছেন। তার দাবি, পিএমওর একজন কর্মকর্তা সোনিয়া গান্ধীকে বিভিন্ন বিষয়ে অবহিত করতেন, তবে তিনি কখনো বলেননি যে নথিপত্র তার কাছে নিয়ে যাওয়া হতো।

বারুর বই অবলম্বনে ২০১৯ সালে নির্মিত হয় ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ চলচ্চিত্র। এতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম খের এবং সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করেন জার্মান অভিনেত্রী সুজান বার্নার্ট।

চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের পর বিজেপি তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করে। অন্যদিকে কংগ্রেস সিনেমাটিকে ‘ভুয়া প্রচারণা’ বলে আখ্যা দেয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেয়নি দলটি। সিনেমাটি মুক্তি পেলেও একসময় প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘মনস্টার’-এ ছয় দেশের অ্যাকশন টিম

‘মনস্টার’-এ ছয় দেশের অ্যাকশন টিম

দুলকারের নতুন সিনেমা দেখে মুগ্ধ রাজামৌলি, যা বললেন

দুলকারের নতুন সিনেমা দেখে মুগ্ধ রাজামৌলি, যা বললেন

আরও পড়ুন

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

সাইফ-অমিতাভকে খুনের হুমকি

সাইফ-অমিতাভকে খুনের হুমকি

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে যে কথা বললেন মিমি

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে যে কথা বললেন মিমি

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম