Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের স্মৃতিতে থাকা ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার বিশেষ একটি স্মারক খুঁজে পাওয়া যাচ্ছে না। সিনেমাটিতে ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত তীর-ধনুকটি তার কাছ থেকে চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জেনিফার লরেন্স। সঙ্গে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার সহশিল্পী জশ হাচারসন। অনুষ্ঠানে পুরোনো সিনেমার স্মারক নিজের কাছে রেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে লরেন্স জানান, তীর-ধনুকটি তিনি একসময় নিজের কাছে রেখেছিলেন। তবে এখন সেটির খোঁজ পাচ্ছেন না। তার ধারণা, সেটি হারিয়ে গেছে কিংবা চুরি হয়েছে। ক্যাটনিস চরিত্রে অভিনয়ের সুবাদে তিরন্দাজির সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছিলেন লরেন্স। সিনেমাটির জন্য অলিম্পিক পদকজয়ী তিরন্দাজ খাতুনা লরিগের কাছে প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর সেই স্মারক হারানোর ঘটনা ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম