Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ইচ্ছা ছিল শুধুই গৃহিণী হওয়ার। কিন্তু বাবা-মা চেয়েছিলেন তিনি আইনজীবী হবেন। তাদের স্বপ্ন পূরণে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। শেষ পর্যন্ত গৃহিণীর পরিচয় তার ভাগ্যে জোটেনি। কিংবা আইনজীবীও হতে পারেননি। নাম লেখিয়েছেন বিনোদন জগতে। এখন অভিনয়, উপস্থাপনা ও গান, এসব নিয়ে তার পথচলা। ক্যারিয়ারের শুরুটা ছিল উপস্থাপনা দিয়ে। সেই সময় মূল শিল্পী মঞ্চে আসার আগে বিরতি তৈরি হলে গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখতেন তিনি। সেখান থেকেই সামনে আসে তার গায়কী। ফারিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই শুনে এসেছি, লোক কী বলবে। একটু বড় হওয়ার পর উপলব্ধি করলাম, লোক কী বলে আমি আসলে পাত্তা দিই না। আমার হৃদয় যা বলে এবং আমার কাছে যা ভালো মনে হয়, আমি সেটাই করি, তা ঠিক হোক বা ভুল।’ এই ভাবনা থেকেই তৈরি হয়েছে তার আলোচিত গান ‘লোকে বলে’। ফারিয়া জানান, সংগীত পরিচালক ফোয়াদের সঙ্গে কাজের সময় তিনি এমন একটি গানের প্রস্তাব দেন, যেখানে একটি মেয়ে নিজের কথা বলবে। মানুষ যা-ই বলুক, নিজের যা করার সে তা-ই করবে। সেই বার্তাটি গ্ল্যামারাসভাবে তুলে ধরার ভাবনা থেকেই গানটির জন্ম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম