Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘মনস্টার’-এ ছয় দেশের অ্যাকশন টিম

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘মনস্টার’-এ ছয় দেশের অ্যাকশন টিম

Advertisement

বলিউডের ভাইজান সালমান খান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘মনস্টার’। পারিবারিক আবেগঘন গল্পের পাশাপাশি এতে থাকছে চোখধাঁধানো অ্যাকশন ও দুর্দান্ত সব লড়াইয়ের দৃশ্য। আর সেই অ্যাকশনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে নির্মাতারা যুক্ত করেছেন ছয়জন অভিজ্ঞ অ্যাকশন পরিচালক ও স্টান্ট সমন্বয়কারীকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন এ ছয় বিশেষজ্ঞ সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব পালন করবেন। তাদের লক্ষ্য, দর্শকদের জন্য ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন অ্যাকশন অভিজ্ঞতা তৈরি করা।

এই আন্তর্জাতিক অ্যাকশন দলের অন্যতম সদস্য দক্ষিণ কোরিয়ার ওহ সে-ইয়ং। ‘ওয়ার’, ‘কিল’, ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং হলিউডের ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ক্রেইগ ম্যাকরেও রয়েছেন এই দলে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পাশাপাশি ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’, ‘ওয়ারিয়র’ ও ‘ব্ল্যাক সেলস’-এর মতো আন্তর্জাতিক প্রযোজনায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

দলের আরেক সদস্য থাইল্যান্ডের কেচা খামফাকদি। ‘পুষ্পা ২ : দ্য রুল’ ও ‘টক্সিক : অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া বুলগেরিয়ার অ্যাকশন পরিচালক কালোইয়ান ভোদেনিচারভও যুক্ত হয়েছেন এ প্রকল্পে। তার কাজের তালিকায় রয়েছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘ট্রয়’, ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ও ‘নো টাইম টু ডাই’-এর মতো সিনেমা।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পাশাপাশি ভারতীয় স্টান্ট সমন্বয়কারী সুনীল রদ্রিগেজ ও অনল অরসুও রয়েছেন এ দলে। ‘অ্যানিম্যাল’, ‘এক্সট্র্যাকশন’, ‘মহারাজা’সহ বিভিন্ন সিনেমায় কাজ করেছেন তারা।

সিনেমাটি পরিচালনা করছেন তেলেগু নির্মাতা বংশী পেইডিপল্লি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মহার্শি’, ‘ওপিরি’ ও ‘ভারিসু’। সালমান ও নয়নতারা ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জ্যাকি শ্রফ ও অরবিন্দ স্বামী। ‘মনস্টার’ মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ঈদে। হিন্দির পাশাপাশি তেলেগু ও তামিল ভাষাতেও সিনেমাটি মুক্তি পাবে। এদিকে দীর্ঘ অপেক্ষা ও কয়েক দফা মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সালমান খানের ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ নামে একটি সিনেমা। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ২০২০ সালের ভারতের গালওয়ান উপত্যকার সংঘর্ষ থেকে অনুপ্রাণিত। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ভিএফএক্সের কাজ নিখুঁত করতেই মুক্তিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সালমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

৫১তম জন্মদিনে সুস্মিতাকে বিশেষ বার্তা ললিত মোদির

৫১তম জন্মদিনে সুস্মিতাকে বিশেষ বার্তা ললিত মোদির

রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না: লারা দত্ত

রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না: লারা দত্ত

মা হলেন অভিনেত্রী সামান্থা

মা হলেন অভিনেত্রী সামান্থা

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আরও পড়ুন

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

লালিত স্বপ্ন পূরণ হয়নি নুসরাত ফারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম