Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মুসলিম সংখ্যালঘু নির্যাতন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গোহত্যার নামে আটক ৪

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গোহত্যার নামে আটক ৪

প্রতীকী ছবি

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই ও পরিবহন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থানের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে জেলার সাগরদিঘি থানার শেখদিঘির হাজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, একটি নির্জন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বা তাদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী রাজ্যে গরু জবাই বন্ধে আরও কঠোর আইন আনার ঘোষণা দেন। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণে গোশালা ও ব্যক্তি পর্যায়ে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা অনুদানের পরিকল্পনার কথাও জানান তিনি। 

এদিকে, সরকারের এমন একপাক্ষিক কঠোর অবস্থান এবং হঠাৎ ধরপাকড়ের ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সচেতন মহলের আশঙ্কা, ১৯৫০ সালের প্রচলিত আইনের দোহাই দিয়ে এমন অতি-তৎপরতা সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

হিউম্যান রাইটস ওয়াচ মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

আরও পড়ুন

মুসলিম সংখ্যালঘু নির্যাতন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গোহত্যার নামে আটক ৪

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গোহত্যার নামে আটক ৪

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলে সম্মত মিশর ও ইরাক

পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলে সম্মত মিশর ও ইরাক

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম