Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। ছবি: সংগৃহীত

Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য বরাক নদীতে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে কয়েকজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের খবর পান বিএসএফ সদস্যরা। সেখানে চার থেকে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

তাদের আটকাতে দায়িত্ব দেওয়া হয় বিএসএফের দুই সদস্যকে। তারা হলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।


বিএসএফ সদস্যরা এগিয়ে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন। এ সময় তাদের ধাওয়া করতে দুই জওয়ানও নদীতে নামেন।

একপর্যায়ে জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও স্রোতের টানে ভেসে যান কে ভেনু। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘটনার পরপরই তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।


খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও উদ্ধার অভিযানে অংশ নেয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

আরও পড়ুন

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম