Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

স্বর্ণের দাম আরও বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

টানা দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৩৫ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

এদিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৯ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৪ ডলার ২০ সেন্ট হয়েছে। রয়টার্স বলছে, গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বাড়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর কঠোর অবস্থানের ইঙ্গিত এবং এআই খাতের শেয়ারে বড় দরপতনের কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়। লোকসান সামাল দিতে ও নগদ অর্থ সংগ্রহ করতে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করেন। তবে সেই চাপ কিছুটা কমেছে।

ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী বাস কুইজমান বলেন, সুদের হার বাড়ানোর প্রত্যাশা এখনো স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করতে পারে।

বাজারে ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। এ সম্ভাবনা ৯৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দাম কমেছে। রুপার দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ ডলার ৭২ সেন্ট, প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩০১ ডলার ৮১ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ৮৮৮ ডলার ১২ সেন্ট হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৪ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

আরও পড়ুন

আয় করমুক্ত হলেও রিটার্নে দিতে হবে সম্পদের হিসাব

আয় করমুক্ত হলেও রিটার্নে দিতে হবে সম্পদের হিসাব

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৪ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৪ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম