Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম। ছবি : সংগৃহীত

Advertisement

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম।  স্পেনের বার্সেলোনাভিত্তিক আর্থিক সংবাদ সংস্থা এফএক্সস্ট্রিট-এর তথ্য অনুযায়ী মঙ্গলবারও (২৪ নভেম্বর) ভারতীয় বাজারে স্বর্ণের দাম কমেছে। মূলত, বিশ্ববাজারে স্বর্ণের দামে একমুখী ঊর্ধ্বগতির অবসান হওয়ার প্রভাব এখন এ দেশটিতেও পড়েছে।

গত এক বছরে স্বর্ণের বাজারের অস্থিরতায় মূল্যবান ধাতুটিতে বিনিয়োগকারীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়ার পর, চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। তখন এ মূল্যবান ধাতুর দাম ৫ হাজার ৫৮৯.৩৮ ডলারে পৌঁছায়। কিন্তু এর পরপরই শুরু হয় বড় ধরনের পতন। বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩,৮০০ ডলারের নিচে নেমে আসে, যা সর্বোচ্চ দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম। 

স্বর্ণের দামের এই সাম্প্রতিক পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেট। চলতি সপ্তাহের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের মূল সুদের হার (ফেডারেল ফান্ডস রেট) ৩.৭৫-৪.০০ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে সুদের হার স্থির রাখার পর গত সেপ্টেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তা এক-চতুর্থাংশ শতাংশ (০.২৫%) বাড়িয়েছিল।

মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েল লিখেছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)এবার সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম এখনো শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী বছর পর্যন্ত ফেড আরও তিন দফায় মোট ০.৭৫ শতাংশ সুদের হার বাড়াতে পারে।

টি. রো প্রাইসের কমোডিটি প্রধান রিক ডি লস রেয়েস মনে করেন, উচ্চ সুদের হারই স্বর্ণের দরপতনের প্রধান কারণ। তার মতে, স্বর্ণ মূলত প্রচলিত মুদ্রার বিপরীত আচরণ করে। যখন প্রকৃত সুদের হার বাড়ে, তখন স্বর্ণের তুলনায় ডলারের মান বেশি শক্তিশালী হয়। 

স্বর্ণ সম্পদের মূল্য ধরে রাখলেও এর বিপরীতে কোনো সুদ পাওয়া যায় না। এ কারণে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে দেন। এর ফলে বাজারে স্বর্ণের দাম কমতে থাকে। এ কারণে যুক্তরাষ্ট্র-ভারতসহ বিভিন্ন দেশে এ ধাতুর দাম কমতে থাকে। মঙ্গলবার ভারতে স্বর্ণের দাম কমেছে বলে এফএক্সস্ট্রিট-এর সংকলিত তথ্যে উঠে এসেছে। দেশটিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১০,৮৩৬.৬৭ ভারতীয় রুপি (আইএনআর), যা সোমবারের ১০,৮৫৯.২২ রুপির চেয়ে কম। অন্যদিকে প্রতি তোলা স্বর্ণের দাম আগের দিনের ১২৬,৬৫৯.৯০ রুপি থেকে কমে ১২৬,৩৯৫.৮০ রুপিতে নেমেছে।

ভারতে বিয়ের মৌসুম চলায় দাম কমার সুযোগে গহনার দোকানগুলোতে সাধারণ ক্রেতাদের প্রচুর ভিড় বেড়েছে। তবে ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।

অপরদিকে অতীতের বাজার বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দামে ৩০ শতাংশের বেশি বড় পতন হলে তা আগের সর্বোচ্চ চূড়ায় ফিরতে সাধারণত কয়েক বছর সময় নেয়। তাই স্বল্পমেয়াদি মুনাফার বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

হিউম্যান রাইটস ওয়াচ মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

মিডলইস্ট আইয়ের প্রতিবেদন গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম