Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

Advertisement

প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পর রোগ ফিরে আসার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্রতিদিন খাওয়ার একটি নতুন বড়ি অনুমোদন দিয়েছে, যা দীর্ঘমেয়াদি চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জিরেডেস্ট্র্যান্ট নামের এই ওষুধটি মূলত হরমোন-সংবেদনশীল ক্যানসার কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখা ইস্ট্রোজেন রিসেপ্টরগুলোকে খুঁজে বের করে এবং ধ্বংস করে। স্তন ক্যানসারের প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে দেখা যায় ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ER+) ধরন এবং এই ওষুধটি সেই সব রোগীর জন্যই তৈরি করা হয়েছে। 

ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল

lidERA নামের একটি ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, এই ওষুধ ব্যবহারে রোগমুক্ত থাকার হার বৃদ্ধি পেয়েছে এবং শরীরের অন্যান্য অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে। প্রি-মেনোপজ ও পোস্ট-মেনোপজ—উভয় পর্যায়ের নারীদের ক্ষেত্রেই এই সুফল লক্ষ্য করা গেছে। 

অস্ত্রোপচারের পর অনেক রোগীকে প্রচলিত হরমোন থেরাপি ১০ বছর পর্যন্ত চালিয়ে যেতে হয়। প্রচলিত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অনেক নারী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন, যার ফলে রোগ ফিরে আসার ঝুঁকি বেড়ে যায়। নতুন এই বড়িটি সেই দীর্ঘমেয়াদি চিকিৎসায় একটি কার্যকর বিকল্প হিসেবে সামনে এসেছে।

হ্যাকেনসাক মেরিডিয়ান হেলথ-এর ক্যানসার বিশেষজ্ঞরা এই অনুমোদনকে চিকিৎসা পদ্ধতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, ওষুধটির কার্যকারিতা এবং আগের তুলনায় ভালো সহনশীলতা রোগীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

৫ টন বিস্ফোরক ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

৫ টন বিস্ফোরক ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

আরও পড়ুন

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

গলায় অতিরিক্ত কফ জমার পেছনে থাকতে পারে যেসব কারণ

গলায় অতিরিক্ত কফ জমার পেছনে থাকতে পারে যেসব কারণ

এজমালি জমি নিয়ে বিরোধ, নিজের অংশ বুঝে পাবেন যেভাবে

এজমালি জমি নিয়ে বিরোধ, নিজের অংশ বুঝে পাবেন যেভাবে

জাল দলিল করে জমি দখল, প্রতিকারের পথ কী?

জাল দলিল করে জমি দখল, প্রতিকারের পথ কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম