Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

ছবি: সংগৃহীত

Advertisement

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় দুই দেশের যৌথ কমিটির ৯১তম বৈঠক হয়েছে। বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কথা না হলেও, শোনা যাচ্ছে নতুন চুক্তি না করে পুরোনো চুক্তিটিই নবায়ন করতে রাজি বাংলাদেশ। তবে নতুন শর্ত আর বর্তমান রাজনৈতিক টানাপোড়েন নিয়ে দুই দেশের মধ্যে জটিলতা রয়েই গেছে।

ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর ১৯৯৬ সালে এই চুক্তি হয়েছিল। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর দুই দেশ পানি ভাগাভাগি করে নেয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পানি পায়। প্রবাহ ৭০ থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক, বাকিটা ভারতের। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং বাকি পানি পায় বাংলাদেশ। এছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত দুই দেশ পালাক্রমে নিশ্চিতভাবে ৩৫ হাজার কিউসেক করে পানি পায়।

সময়ের সাথে জনসংখ্যা বেড়েছে, বদলেছে জলবায়ু। তাই পুরোনো এই চুক্তিতে বদল আনার কথা উঠছে। শোনা যাচ্ছে, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ভারত অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাইছে এবং নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর রাখতে চাইছে। অন্যদিকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত নিশ্চিতভাবে ৪০ হাজার কিউসেক পানি এবং দীর্ঘমেয়াদি চুক্তি চাইছে। পুরোনো ১৯৭৭ সালের চুক্তির মতো শুষ্ক মৌসুমে ন্যূনতম পানির নিশ্চয়তা বা ‘মিনিমাম গ্যারান্টি’ ফিরিয়ে আনার দাবিও রয়েছে বাংলাদেশের। তবে ভারতের গবেষক নীলাঞ্জন ঘোষের মতে, পানি কম থাকলেও নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার বাধ্যবাধকতা থাকলে উজানের দেশ হিসেবে ভারতের ওপর বড় চাপ তৈরি হবে, যা দিল্লি মানতে চাইবে না।

চুক্তি নবায়নের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুই দেশের শীতল সম্পর্ক। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করলেও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত পাঠানোর দাবিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এ কারণেই গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও বাতিল হয়েছিল।

এদিকে ভারতের ভেতরেও রয়েছে ভিন্ন সুর। গত আগস্টে বিজেপির শরিক দল জনতা দল (ইউনাইটেড) দাবি করেছে, এই চুক্তি বিহারের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাই এটি নবায়ন করা উচিত নয়। এছাড়া ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তেও বাংলাদেশ বেশ সতর্ক।

বিশেষজ্ঞদের মতে, শুধু পুরোনো নিয়মে চুক্তি নবায়ন করলেই হবে না, জলবায়ুর বদলে যাওয়া বাস্তবতায় পানিবণ্টন ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার। ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান শ্রীনিবাস চোক্কাকুলা মনে করেন, ১৯৯৬ সালে যেমন রাজনৈতিক সদিচ্ছা কাজ করেছিল, এখন দুই দেশকে ঠিক তেমনই আস্থা ও সহযোগিতার জায়গায় ফিরে আসতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

হিউম্যান রাইটস ওয়াচ মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবি, যা আছে

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবি, যা আছে

দেশের ভূখণ্ডে প্রবেশ করলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

দেশের ভূখণ্ডে প্রবেশ করলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম