Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার সুযোগ তৈরি করতেই তার বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এর মধ্য দিয়ে ১৯৯১ সালের সেই হত্যাকাণ্ডের পেছনে নিরাপত্তা তুলে নেওয়ার দীর্ঘদিনের বিতর্ক নতুন করে উসকে দিলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে ২৪ মিনিটের একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন রাহুল। সেখানে তিনি দাবি করেন, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না; বরং তাকে হত্যার পরিস্থিতি তৈরি করতেই এমনটা করা হয়েছিল।

কথোপকথনে সোনিয়া গান্ধী ১৯৯১ সালে বিহারের নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণ করেন। সে সময় ২০ বছর বয়সি রাহুল বাবার সঙ্গে প্রচারে গিয়ে পাথর নিক্ষেপের মুখে পড়েছিলেন। বাড়ি ফিরে রাহুল মাকে সতর্ক করে বলেছিলেন, বাবার নিরাপত্তার ব্যবস্থা না নিলে শিগগিরই হয়তো তাকে বাবার শেষকৃত্যে অংশ নিতে হবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ভিপি সিং সরকার ক্ষমতায় আসার পর আইনি কারণ দেখিয়ে রাজীব গান্ধীর ‘বিশেষ সুরক্ষা গোষ্ঠী’র (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। এর পরপরই ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় এলটিটিইর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব। রাহুলের এই মন্তব্যে সাড়ে তিন দশক পর পুরোনো বিতর্ক আবারও সামনে এলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গোহত্যার নামে আটক ৪

মুসলিম সংখ্যালঘু নির্যাতন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গোহত্যার নামে আটক ৪

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন

মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

হিউম্যান রাইটস ওয়াচ মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

আরও পড়ুন

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম