Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

Advertisement

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

Advertisement

দীর্ঘ সাড়ে ছয় বছর পর একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন কৃতী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মনোনীত ২৪ শিক্ষার্থীর মধ্যে প্রতি শিক্ষাবর্ষে আটজন করে স্থান পেয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ৮ জন:

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ৮ জন:

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ফাতেমাজ্জুরা এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আল আমিন মিলন।

২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ৮ জন:

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।

উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে এ স্বর্ণপদক প্রদান করে আসছে ইউজিসি। নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেটের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য নির্মিত একটি পদক এবং সনদপত্র দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

ইবিতে মীমাংসার পর ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

ইবিতে মীমাংসার পর ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

ইবির একই রুমে থাকা তিন বন্ধু হলেন জজ

ইবির একই রুমে থাকা তিন বন্ধু হলেন জজ

বল থ্রো-ইন নিয়ে ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭

বল থ্রো-ইন নিয়ে ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭

ইবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

ইবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

আরও পড়ুন

উত্তরপত্র হারানোর জের অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের

চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম