যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বরাবরই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। আর সেই স্বপ্ন যদি পূরণ হয় সম্পূর্ণ বিনা খরচে, তবে তো কথাই নেই! আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের দারুণ এক সুযোগ নিয়ে এসেছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। ‘ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে যাত্রা শুরু করে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম শীর্ষস্থানীয় একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬
স্কলারশিপে যা যা থাকছে—
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে, অর্থাৎ পড়াশোনার জন্য কোনো খরচই লাগবে না।
- গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড দেওয়া হবে।
- ভিসা ও অভিবাসন সংক্রান্ত খরচের জন্যও আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
- ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (যেমন আইইএলটিএস বা সমমান) থাকতে হবে।
- স্বনামধন্য কোনো জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
- বৈধ পাসপোর্ট।
- রেফারেন্স লেটার।
- পূর্ববর্তী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
- একটি আকর্ষণীয় মোটিভেশন লেটার।
- সুনির্দিষ্ট গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)।
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্কলারশিপের বিস্তারিত তথ্য জানতে এবং সরাসরি আবেদন করতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
