Logo
Logo
×

Advertisement

চাকরি

ঢাবিতে চার প্রভাষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

ঢাবিতে চার প্রভাষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে চারজন লেকচারার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিনটি পদ স্থায়ী এবং একটি ছুটিজনিত শূন্য পদ। এসব পদে নিয়োগ পেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত লেকচারারদের বেতন স্কেল হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এ বেতন নির্ধারণ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা

লেকচারার পদে আবেদন করতে হলে প্রার্থীদের সমুদ্রবিজ্ঞান অথবা রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৪.২৫ জিপিএ অর্জন করতে হবে।

তবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত যোগ্যতা শিথিল করা যেতে পারে।

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্মত জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য শর্তও প্রযোজ্য হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটসহ পূরণ করা আবেদনপত্রের আট কপি জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। বর্তমানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

এসএসসি পাশেই ২২ কর্মী নিয়োগ দেবে বিসিপিএস

এসএসসি পাশেই ২২ কর্মী নিয়োগ দেবে বিসিপিএস

এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, পদ ২২১

এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, পদ ২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

আরও পড়ুন

ঢাবিতে চার প্রভাষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ঢাবিতে চার প্রভাষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, যারা আবেদন করতে পারবেন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, যারা আবেদন করতে পারবেন

২৫ হাজার বেতনে ইজি ফ্যাশনে বড় নিয়োগ, এইচএইসসি পাশেই আবেদন

২৫ হাজার বেতনে ইজি ফ্যাশনে বড় নিয়োগ, এইচএইসসি পাশেই আবেদন

১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম