Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে সন্ত্রাসী রায়হানের পোস্ট

আমি বাংলা মাল ব্যবহার করি না, বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

আমি বাংলা মাল ব্যবহার করি না, বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়

শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমকে ধরতে টানা দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ। তবে অভিযানে রায়হানের ব্যবহৃত দুটি পিস্তল, গোলাবারুদ ও তার ৬ সহযোগীকে গ্রেফতারের দাবি করে চট্টগ্রাম জেলা পুলিশ। 

সন্ত্রাসী রায়হান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই অভিযানের জবাব দিয়েছেন।  

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সন্ত্রাসী রায়হান তার ফেসবুকে লেখেন, ‘সত্যি বলতে, অসহায় মানুষগুলো কারও না কারও প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চিনে, না আমি উনাদের চিনি। শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ। এরা হয়তো আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), আর না হয় বড় কোনো নেতার প্রতিপক্ষ। আর আমি এইরকম বাংলা মাল ব্যবহার করি না। বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়। হুদাই কেন নিরীহ মানুষকে হয়রানি করতেছেন।’

পুলিশের তথ্যমতে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এর আগে সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন রায়হান ও তার সহযোগীরা। এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে রায়হান পালিয়ে যান। তবে একটি অটোরিকশা ও এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। 

এ ঘটনার পর রায়হানকে গ্রেফতারে সুয়াবিল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হ্যান্ডমাইক ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজনের কাছে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য চান। এরপর বুধবার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে ফোনালাপের একটি অডিও ফেসবুকে প্রকাশ করে আত্মসমর্পণের ইঙ্গিত দেন রায়হান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান

‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

‘রায়হান আশপাশেই লুকিয়ে আছে, মসজিদের মাইকে ঘোষণা দেন’

‘রায়হান আশপাশেই লুকিয়ে আছে, মসজিদের মাইকে ঘোষণা দেন’

আরও পড়ুন

ফেসবুকে সন্ত্রাসী রায়হানের পোস্ট আমি বাংলা মাল ব্যবহার করি না, বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়

আমি বাংলা মাল ব্যবহার করি না, বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম