বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
চন্দ্রা শর্মা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক ছিলেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে খুলশী থানাধীন জাকির হোসেন সোসাইটির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম মলয় কান্তি শর্মা।
খুলশী থানার এসআই আসাদুল হক জানান, দক্ষিণ খুলশীর ৩ নম্বর সড়কের জাকির হোসেন সোসাইটির একটি ভবনে স্বামীর সঙ্গে বসবাস করতেন চন্দ্রা শর্মা। সোমবার সন্ধ্যায় তার স্বামী বাইরে থেকে বাসায় ফিরে দেখেন, ভেতর থেকে দরজার ছিটকিনি আটকানো। অনেকক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় তার সন্দেহ হয়। পরে তিনি থানায় খবর দেন।
খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ওই বাসায় গিয়ে শয়নকক্ষের ফ্যানের সঙ্গে চন্দ্রা শর্মার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-6b057d2edcea8.jpg)