Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

ইসরাইলি সেনাবাহিনীর একাংশ। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলে চলতি বছরে অন্তত ২৩ কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজায় ইসরাইলের যুদ্ধের সময় নিয়মিত বা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। তবে তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর চলতি বছর আত্মহত্যা করেন।

এ ছাড়া ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের  সামরিক ও নিরাপত্তা বাহিনীতে আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে।

হারেৎজের তথ্যানুযায়ী, যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ সেনা আত্মহত্যা করতেন।

সেনাবাহিনীর পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সাত কর্মরত সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। ২০২৫ সালে আত্মহত্যা করেন ২২ জন।


তবে সেনাবাহিনীর এই পরিসংখ্যান আত্মহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে না বলে জানিয়েছে হারেৎজ। কারণ, সক্রিয় সামরিক দায়িত্বে না থাকাবস্থায় যেসব সাবেক সেনা আত্মহত্যা করেন, তাদের তথ্য সেনাবাহিনীর নিয়মিত হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।

গত বছর ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, ২০২৩ সাল থেকে দায়িত্ব ছাড়ার পর আত্মহত্যা করেছেন এমন ১৫টি ঘটনা তারা শনাক্ত করেছে।

এ বিষয়ে সেনাবাহিনীর জনবল বিভাগের এক কর্মকর্তা হারেৎজকে বলেন, ‘হয়তো ১৫টি ঘটনার হিসাবটি প্রকৃত সংখ্যার চেয়ে কম ছিল। তবে আগের বছরগুলোতে কয়েকটি ঘটনা বাদ পড়লেও আত্মহত্যার সংখ্যা যে বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।’

হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, ২০২৬ সাল এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা সেনা, বিশেষ করে রিজার্ভ সেনারা আত্মহত্যার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, ‘আত্মহত্যার হার বিবেচনায় আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরিস্থিতি নাটকীয় রূপও নিতে পারে।’


সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৭ জন সাবেক সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার সম্পর্ক থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আরও একটি ঘটনা এখনো তদন্তাধীন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর আত্মহত্যা করা কর্মরত সেনাদের অধিকাংশই এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেননি।

এদিকে ২০২৬ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আগ্রাসনে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

তথ্যসূত্র: ডেইলি সাবাহ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড

চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’

‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

আরও পড়ুন

চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড

চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম