চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলি সেনাবাহিনীতে চলতি বছর আত্মহত্যার ঘটনা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত কর্মরত অবস্থায় ২৩ জন ইসরাইলি সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। দেশটির সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের যুদ্ধ চলাকালে নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও ১৭ সেনা চলতি বছর সক্রিয় দায়িত্ব ছাড়ার পর আত্মহত্যা করেছেন। এ ছাড়া ২০২৬ সালে ইসরাইলের পাঁচ পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীগুলোতে আত্মহত্যার প্রবণতা ক্রমাগত বাড়ছে।
যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন সেনা আত্মহত্যা করতেন। কিন্তু চলতি বছরের পরিসংখ্যান সেই গড়কে ছাড়িয়ে গেছে।
