Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

বায়োগ্যাস প্রযুক্তির প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। অন্যদিকে, যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো পরিদর্শন করেন।

পরে পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

রাজশাহী শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

বিক্ষোভের মুখে রাজশাহী মহানগর যুবদলে পদায়ন বাতিল

বিক্ষোভের মুখে রাজশাহী মহানগর যুবদলে পদায়ন বাতিল

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

আরও পড়ুন

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আপসের শর্তে জামিন, বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে পেটানোর অভিযোগ

আপসের শর্তে জামিন, বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে পেটানোর অভিযোগ

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম